রিপোর্ট বাংলাদেশ
৮ এপ্রিল ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। এতে পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চারজকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

 

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার  নজরুল ইসলাম পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে রিপোর্ট বাংলাদেশ কে জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2025/04/08/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০