রিপোর্ট বাংলাদেশ~
৩১ অক্টোবর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

Oplus_131072
৫৩

দশটি মামলায় সাজাপ্রাপ্ত ও একটি সিআরসহ মোট এগারটি মামলায়  ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই মোঃ বাবলু খাঁন, এএসআই ( মোঃ রোকন উদ্দিন, এএসআই  মোঃ আসাদুল হক, এএসআই মোঃ রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কুষ্টিয়া সদর থানাধীন কালিশংকরপুর এলাকায় আজ শুক্রবার  (৩১ অক্টোবর) ভোর  সাড়ে চারটার দিকে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক এগারটি ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জিয়াউর রহমান (৬২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জিয়াউর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপেজলার আইলহাস গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।  তিনি মেসার্স বিশ্বাস খাদ্য ভান্ডারের প্রোপাইটার।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে  আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন,  চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2025/10/31/%E0%A6%9A%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০