bdreport
৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত

২৬

সিনেমার রুপালি পর্দার পাশাপাশি আবাসন ব্যবসায় বড় অঙ্কের মুনাফা তোলার খেলায় এখন বুঁদ বলিউড তারকারা। সেই তালিকার নাম লেখালেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা আন্ধেরি পশ্চিমে নিজের প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি মোটা অঙ্কের লাভে বিক্রি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের জুন মাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা ‘মা বহেন’। সমালোচক মহলে ছবিটি প্রশংসিত হলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। অভিনেত্রীর পরবর্তী নতুন কাজের খবর নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা। তবে বিনোদন জগতের এই নীরবতার মাঝেই রিয়েল এস্টেট বাজারে বড়সড় এক মাস্টারস্ট্রোক দিলেন তিনি। রিয়েল এস্টেট অ্যানালিটিক্স সংস্থা ‘সিআরই ম্যাট্রিক্স’ -এর তথ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর আগে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে ৫২.৫ লাখ রুপির ১ হাজার ৫৯৪.২৪ বর্গফুটের একটি অফিস কিনেছিলেন মাধুরী। সুবিশাল সেই অফিসের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। এতদিন পর সেই সম্পত্তিটি কয়েক গুণ বেশি দামে কিনে নিয়েছে ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’ ।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সম্পত্তি হাতবদলের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে। অবশ্য রিয়েল এস্টেট খাতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডক্টর শ্রীরাম নেনের বিনিয়োগের খবর নতুন নয়। এর আগেও লিজে সম্পত্তি দেওয়া কিংবা যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করে মুনাফা তুলেছেন এই তারকা দম্পতি।

চলতি বছরের মার্চ মাসে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন মাধুরী। এছাড়া এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জুহু এলাকায় তাদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩.৯ কোটি রুপিতে বিক্রি করেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/06/%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

Nik Collection (by DxO) Portable Windows 11

১০

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১২

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৩

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৪

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৬

Gothic 1 Remake 2026

১৭

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৮

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

১৯

বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন

২০