দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ‎

৬৭

মোঃ শরিফুল ইসলাম শাহ

‎দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল সেবন ও সঙ্গে রাখার দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

‎​বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুফিহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার জয়পুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. নাজমুল হক নয়ন (২০) এবং ভিয়াইল উত্তরপাড়া গ্রামের মো. মোহসিন আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২)।
‎​পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ভিয়াইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে ওই এলাকার একটি টিনের ঘরে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া সেবনরত অবস্থায় নয়ন ও ফারুককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, একটি কাগজের তৈরি পাইপ ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।

‎​পরবর্তীতে বিষয়টির খবর পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অভিযুক্ত দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/17/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a1%e0%a6%b2-%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

Nik Collection (by DxO) Portable Windows 11

১০

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১২

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৩

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৪

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৬

Gothic 1 Remake 2026

১৭

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৮

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

১৯

বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন

২০