আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া থেকে বরিশালগামী একটি লোকাল বাস দুর্ঘটনার কবলে পড়ে পুকুরে পড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে গড়িয়ার পাড়ের আগে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর বাসের ভেতরে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসেন।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালেক (প্রায় ৫৫ বছর) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
তবে দুর্ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হবে।
মন্তব্য করুন