দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগ ও অর্থায়নে সততা স্টোর উদ্বোধন

৫৯

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার লক্ষিয়া উচ্চ বিদ্যালয় ও বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগ ও অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় স্টোর দুটি চালু করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টোর দুটির উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। পরে তিনি সততা সংঘের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামছুন নাহার। স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান।

এ সময় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম. মহিবুল্লাহ (বচ্চন), সাংবাদিক ও কমিটির সদস্য আবু হানিফ, লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন মিলন এবং বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুপম দাস বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা গড়ে তুলতেই ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। এসব স্টোরে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণের পাশাপাশি চিপস, কেক, বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন পণ্য রাখা হয়েছে।

তিনি বলেন, সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য নিয়ে পণ্যের গায়ে লেখা মূল্য দেখে নিজেরাই নির্ধারিত অর্থ পরিশোধ করবে। এর মাধ্যমে তাদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরতার মানসিকতা গড়ে উঠবে।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের বাস্তব জীবনে সততার চর্চায় অভ্যস্ত করে তোলা এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/28/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC-18/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

Hogwarts Legacy 2 Cracked Update Repack Bypass Steam 2026

১

Topaz AI 5 Portable + Keygen [Clean] x86x64 [Clean]

২

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

৩

Reanimal Windows Torrent Download

৪

জৈন্তাপুরে বড়গাং নদীতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

৫

পাইকগাছায় এডিপির বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের মাঝে চিঠি বিতরণ

৬

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি -জেলায় নতুন করে ২৪ ঘন্টায় ৫৩ ডেঙ্গু রোগী শনাক্ত

৭

Gihosoft Total Video Converter Crack + License Key Universal x86x64 GitHub

৮

কিশোরগঞ্জে বাড়ীর পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

৯

পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে খয়বর আলী আটক, ২৩ লিটার চোলাই মদ উদ্ধার

১০

VideoScribe Crack + Keygen Latest Patch

১১

জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য

১২

বাকেরগঞ্জে পৌর বিএনপি ও প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৩

বরগুনার পথে বিএমএসএফ নেতৃবৃন্দ

১৪

পাইকগাছায় অক্টোপাসের মতো আঁকড়ে ধরে দলকে সংরক্ষিত রেখেছে ডাঃ আব্দুল মজিদ

১৫

Fallout 4 Pre-Installed gDrive 2026

১৬

DevExpress Universal Crack Patch Final 2026

১৭

Cakewalk Sonar Crack exe 100% Worked [Full]

১৮

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১৯

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২০