স্টাফ রিপোর্টার:মুক্তাদির আল সেলিম
সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বড়গাং নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন উপজেলার তেলিজুরি এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় শ্রমিকরা জানান, দুপুরে বড়গাং নদীতে নৌকা থেকে মালা মাল আন লোড করার সময় হঠাৎ পানিতে পড়ে যান নাজিম উদ্দীন। বিষয়টি দেখতে পেয়ে সহকর্মী শ্রমিকরা দ্রুত তাকে নদী থেকে উদ্ধার করেন। পরে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বারকি শ্রমিকদের দাবি, নিহত নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে পানিতে পড়ে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন