দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩ অক্টোবর ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে পৌর বিএনপি ও প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৩২

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বাকেরগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌর প্রশাসন ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। অভিযানে বাসস্ট্যান্ডের মাছ বাজার, মুরগির বাজার, সবজি বাজারসহ বিভিন্ন দোকানের সামনের অংশ, ড্রেন ও ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ দোকান ও দোকানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সদস্য সচিব কবির খান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক কামরুল হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজের বাড়ি, স্কুল-কলেজ, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা কমপক্ষে এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে পৌর বিএনপি ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে শতাধিক মানুষের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবার থেকেই পরিচ্ছন্ন সমাজ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে পৌরসভা ও রাজনৈতিক ব্যক্তিবর্গও অংশ নিয়েছেন। তাদের অংশগ্রহণে পরিচালিত এ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার মানও অনেক উন্নত হয়েছে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। এ লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/03/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

Hogwarts Legacy 2 Cracked Update Repack Bypass Steam 2026

১

Topaz AI 5 Portable + Keygen [Clean] x86x64 [Clean]

২

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

৩

Reanimal Windows Torrent Download

৪

জৈন্তাপুরে বড়গাং নদীতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

৫

পাইকগাছায় এডিপির বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের মাঝে চিঠি বিতরণ

৬

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি -জেলায় নতুন করে ২৪ ঘন্টায় ৫৩ ডেঙ্গু রোগী শনাক্ত

৭

Gihosoft Total Video Converter Crack + License Key Universal x86x64 GitHub

৮

কিশোরগঞ্জে বাড়ীর পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

৯

পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে খয়বর আলী আটক, ২৩ লিটার চোলাই মদ উদ্ধার

১০

VideoScribe Crack + Keygen Latest Patch

১১

জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য

১২

বাকেরগঞ্জে পৌর বিএনপি ও প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৩

বরগুনার পথে বিএমএসএফ নেতৃবৃন্দ

১৪

পাইকগাছায় অক্টোপাসের মতো আঁকড়ে ধরে দলকে সংরক্ষিত রেখেছে ডাঃ আব্দুল মজিদ

১৫

Fallout 4 Pre-Installed gDrive 2026

১৬

DevExpress Universal Crack Patch Final 2026

১৭

Cakewalk Sonar Crack exe 100% Worked [Full]

১৮

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১৯

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২০