দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৯ অক্টোবর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা পরিষদ

৩৬

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা পরিষদে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমানসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিএনপির নেতারা এবং স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগী হৃদয় বলেন, “আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। একটি হুইল চেয়ার আমার খুব প্রয়োজন ছিল। জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। এখন আমার চলাফেরা আগের চেয়ে সহজ হবে। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।

আরেক উপকারভোগী মারুফা আক্তার বলেন, “অভাব-অনটনের কারণে নিজের টাকায় হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি। চলাফেরার জন্য অন্যের সহযোগিতা নিতে হতো। জেলা পরিষদের পক্ষ থেকে হুইল চেয়ার পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এটি আমার দৈনন্দিন চলাফেরায় সহায়তা করবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এভাবে আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।”

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সব সময় মানবকল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে থাকবে।

সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/19/%E0%A6%85%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

Systems Tool Kit Portable Cloud Sync (Win-x64) Full Unlocked Genuine

১

SysTools SQL Recovery Cracked Version MediaFire

২

অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা পরিষদ

৩

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

৪

গাইবান্ধার গিদারীতে জমি বিরোধের জেরে হামলা, লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

৫

সংবাদ প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক ফরিদুল ইসলাম নয়নের ৩৫তম জন্মদিন আজ

৬

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেলাল উদ্দিন (পিপিএম)

৮

জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

৯

Assassin’s Creed Shadows Digital Deluxe Edition FitGirl Repack Save Fix Desktop Torrent

১০

নওগাঁ-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, পরিচয় মেলেনি

১১

রংপুরের তারাগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে সতর্ক ইউএনও, ওসি

১২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত

১৩

নিরাপদ সড়ক নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার

১৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি কুমিল্লায় ৯ মাসে ১১১ খুন, ১৩৯ ধর্ষণ

১৫

মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু

১৬

জৈন্তাপুরে সিএনজির বনেটে মিলল ৯৬ বোতল বিদেশি মদ, চালক গ্রেপ্তার ১

১৭

PMVW Free[Activated] x86x64 [Windows] Verified

১৮

Assassin’s Creed Mirage Deluxe Edition Crack Rune Release Direct Link

১৯

হেপাটাইটিস বি-র বিনামূল্যে চিকিৎসা ও ওষুধে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগামীকাল রবিবার মহাখালীতে মানববন্ধন

২০