ডেক্স রিপোর্ট~~
১৩ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ইউএনও

১৬

কুমিল্লার লালমাই উপজেলায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ১২ অক্টোবর সকালে উপজেলার উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।

উদ্বোধনী দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় শিশু-কিশোরদের মাঝে টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এ টিকাদান কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হবে।
উল্লেখ্য, টাইফয়েড রোগ প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগ সারাদেশে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে।
মাস ব্যাপী টাইফয়েড রোগ প্রতিরোধ টিকা ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু, কিশোর কিশোরীদের সারাদেশের ন্যায় কর্মসূচী চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে,ওয়ার্ডে টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
টিকা প্রদানের জন্য জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে টাইফয়েড রোগ প্রতিরোধ টিকার রেজিষ্ট্রেশন করা যাবে। এছাড়াও যারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন না, তাদের টিকা কার্ড কিংবা জন্ম তারিখ সহ পিতা, মাতার নাম লাগবে।

উদ্বোধনী দিনে উপজেলার ৪ ইউনিয়নের ১২ টি শিক্ষা – প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচীতে ২৩ শত ৫১ জন ছাত্র – ছাত্রীদের মাঝে টিকা প্রদান করা হয়েছে।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোঃ মোঃ মিজানুর রহমান, উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফি আহমেদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান স্বাস্থ্য কর্মীগন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2025/10/13/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০