রিপোর্টার: শাফায়েত হোসেন

রাজধানীর আদাবর এলাকায় টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবারের ঘরে রান্না সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে ছোট ছোট শিশুরা সময়মতো খাবার পাচ্ছে না। ক্ষুধার্ত শিশুদের কান্নায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না, বিশুদ্ধ পানি ও খাবারের সংকটও দেখা দিয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মানবিক দৃষ্টিকোণ থেকে এটি শুধু একটি এলাকার সমস্যা নয় ও যেকোনো মানুষ, যেকোনো সময় এমন দুর্যোগের মুখোমুখি হতে পারেন। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব; আমাদের অর্থ-সম্পদ, ধন-সম্পদ কোনোটিই সঙ্গে যাবে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতা এবং আমাদের নৈতিক দায়িত্ব।

আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াই। একটি শিশুর মুখে একবেলা খাবার তুলে দেওয়া, একটি পরিবারের জন্য সামান্য সহায়তা পৌঁছে দেওয়াও হতে পারে বড় একটি মানবিক কাজ।