সাবেক রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন ছেড়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ২ টার পর তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পর থেকেই তার বঙ্গভবন ত্যাগের প্রস্তুতি শুরু হয়।

সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। একইসঙ্গে বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও