সাতক্ষীরা-৪ আসনের জামায়াত নেতা গাজী নজরুলের অপ্রীতিকর ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত সাবেক এমপি প্রার্থী জহিরুল ইসলামের একাধিক গুপ্ত সম্পর্কের বিস্ফোরক তথ্য সামনে এসেছে।

তার তৃতীয় বিয়ের খবর নাকি খোদ প্রথম স্ত্রীও জানেন না! সম্প্রতি চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট কামাল ফারাবি তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য প্রকাশ করলে চট্টগ্রামজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়।

আইনজীবী কামাল ফারাবী পোস্টে জানান, জামায়াত থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল— তাদের কোনো নেতার যদি দ্বিতীয় বা গোপন কোনো স্ত্রী থেকে থাকে, তবে যেন তা প্রকাশ্যে আনা হয়। সেই আহ্বানের পরিপ্রক্ষিতেই তিনি এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।

এই আইনজীবীর পোস্ট থেকে জানা যায় জহিরুল ইসলামের তিন স্ত্রীর অবস্থান সম্পর্কে। তিনি বলেন, জহিরুলের প্রথম স্ত্রী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ৩ নম্বর রোডে বসবাস করেন। তাদের বড় মেয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। দ্বিতীয় স্ত্রী নগরীর চন্দনপুরা এলাকায় থাকেন।

তবে কামাল ফারাবীর দাবি অনুযায়ী, জহিরুলের তৃতীয় স্ত্রীর পরিচয় চাঞ্চল্যকর। তিনি অভিযোগ করেন, তৃতীয় স্ত্রী আসলে এক প্রবাসীর স্ত্রী, যার কাছে ওই নেতা মাঝেমধ্যে যাতায়াত করেন।

অ্যাডভোকেট কামাল তার পোস্টে উল্লেখ করেন, জামায়াতের সংসদ সদস্য জহিরুল ইসলাম ৫ই আগস্ট সরকার পতনের পর স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের কাছ থেকে একটি প্রাডো গাড়ি নেন, যা পরে জামায়াতের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর চাপে ফেরত দিতে বাধ্য হন।

তিনি আরও জানান, নির্বাচনের পূর্বে বাঁশখালীর চাম্বল জেনারেল হাসপাতালের শেয়ার হোল্ডাররা অর্থ আত্মসাতের কারণে কক্ষের ভেতরে ঢুকিয়ে বেদম প্রহার করে। এমনকি নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগদানের প্রতিশ্রুতির বিনিময়ে ভোট আদায়ের ‘বিনিময়’ করার কল রেকর্ডও সংরক্ষিত আছে।

পোস্টে আরেকটি চাঞ্চল্যকর দাবি করেন অ্যাডভোকেট কামাল। তিনি জানান, এমপি জহিরুল তার বিধবা ভাবীর সাথে অনৈতিক সম্পর্ক গড়েছেন, যা এলাকাবাসীও জানেন।

জামায়াত এমপি জহিরুল ইসলামকে নিয়ে দেওয়া পোস্টের শেষে হুমকি দিয়ে অ্যাডভোকেট কামাল জানান, যদি জামায়াত-শিবির তার পোস্টে গালাগাল করেন, তবে তিনি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ২১ মিনিট দৈর্ঘ্যের গোপন ভিডিও ফাঁস করে দেবেন। একইসাথে চট্টগ্রাম মহানগর জামায়াতের তিন শীর্ষ নেতার গোপন রঙ্গলীলার ছবিও ফাঁস করে দেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতুহল ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।