বিনোদন প্রতিবেদক
সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে আগামী ৭ আগস্ট প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পথচলার এই ক্ষণকে জমকালো ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের প্রস্তুতি করেছে সংগঠনটি। আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা দিয়ে সাজানো থাকবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।
৭ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান আলোচক থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক দেশবরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন। জাকির হোসেন রোকন
সদস্য সচিব, জাসাস, কেন্দ্রীয় কমিটি। চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।ডা. তৌহিদুর রহমান আউয়াল
সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। শামীম মাহমুদ, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শাহীন কবির টুটুল, মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন সাংস্কৃতিক অঙ্গনের তারকাশিল্পীরা।