মোঃ মিনহাজুল ইসলাম (সুজন) বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
বাকেরগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস -২৬ উপলক্ষে উপজেলার জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগষ্ট বুধবার বিকাল ৩ টায় উপজেলা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসিরুদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি জাহাঙ্গীর আলম দুলাল, সদস্য আলিম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, ছাত্র দলের সাধারণ সম্পাদক রাকিব তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, সন্মানিত জুলাই আহত যোদ্ধা রেজাউল কবির রেজা সহ জুলাই গনঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধারা সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা, এ সময় শহীদ পরিবার ও যোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভার কাজ শুরু করা হয়। আলোচনা সভায় উপস্থিত শহীদ পরিবার ও যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিমা কর্মকার, রেজাউল কবির রেজা,শাবনুর আকন,শাহনাজ পারভীন (শহীদ আবদুল অদুদের স্ত্রী) সনিয়া আক্তার ( শহীদ আরিফুর রহমান রাসেলের স্ত্রী) ইউসুফ শিকদার ( শহীদ সুমন শিকদারের বাবা) সহ বিভিন্ন স্তরের যোদ্ধারা। প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন বর্তমান সরকার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের বিষয় সর্বচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সকল সুযোগ সুবিধার আওতায় আনার পাশাপাশি তাদের ভবিষ্যতের ভালোর জন্য যা কিছু করার অগ্রাধিকারে করা হবে। তাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে যে কোনো অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবো। বক্তব্য কালে সবাই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের প্রশংসা করে তার পক্ষ থেকে আজকের আয়োজনকে সকল শহীদ পরিবার ও যোদ্ধারা সাধুবাদ জানিয়েছেন।