মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ২৪ আগস্ট (সোমবার) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং দেলুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড দারুণ মল্লিক গ্রামস্থ ২২ নং পোল্ডারের সুইচ গেটের পানির ভিতরে স্হানীয় জনসাধারণ আনুমানিক ৭০ বছরের এক অজ্ঞাতনামা বৃদ্ধ ব্যক্তির লাশ পানিতে ভেসে থাকতে দেখতে পায়। এরপর স্থানীয়রা পাইকগাছা থানা পুলিশকে লাশটির বিষয়ে অবগত করেন।

এখবর পেয়ে ইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্হানীয় জনসাধারণের সহায়তায় ২২ নং পোল্ডারের সুইচ গেটের ভিতরে থেকে লাশ উত্তোলন করেন।
তবে স্থানীয় লোকজন উক্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি।
বর্তমানে লাশ পাইকগাছা থানা হেফাজতে রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধারের পর থানা হেফাজতে রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।