জাহিদুল ইসলাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগীয় অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান। গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয় রেজিস্টার হেলাল উদ্দিনের স্বাক্ষারকৃত এক আদেশ নামায় এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয় অর্থনীতি বিভাগীয় অধ্যাপক ড. হুমায়ুন কবির কে দায়িত্ব থেকে অবহ্যতি দেওয়া হয়েছে। তার স্থলে অধ্যাপক ড. আক্তারুজ্জামান খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোষাধ্যক্ষর (অতিরিক্ত দায়িত্ব) দেওয়া হলো। দায়িত্ব বুঝে পাওয়ার পরে অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান বলেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি শাখা হিসাব শাখার দায়িত্ব পাওয়ায় তিনি উপচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তার মতে একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো এর আর্থিক ব্যবস্থাপনা। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ছাত্র- শিক্ষক কল্যানে বরাদ্দকৃত বাজেট দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করাই হবে তার অন্যতম লক্ষ। একইসঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বাজেট ভবিষ্যতে কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয় উদ্যোগ অব্যাহত রাখবো। তিনি আরও বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপাত অনুযায়ী বরাদ্দকৃত বাজেট দেশের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি টাকার সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবো।যতদিন আমি এ দায়িত্বে থাকবো ততদিন এসব লক্ষ্য বাস্তবায়নই হবে আমার প্রধান অঙ্গিকার। সন্মলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও সামগ্রিক কল্যান আরো ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাকেরগঞ্জ উপজেলার কৃর্তি সন্তান ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান তার এ সাফল্যের ধারা আবহ্যত রাখতে তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছেন।
উল্লেখ্য তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজ বিজ্ঞান অনুষদের কৃষি অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে গবেষণার সঙ্গে ও যুক্ত রয়েছেন। অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পান।