নিজস্ব প্রতিবেদক মারুফ খান শাকিব

জনসেবার প্রত্যয় নিয়ে মানুষের পাশে থাকতে চান তরুণ নেতৃত্ব
বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড (পূর্ব মহেশপুর ও বড় পুইয়াউটা গ্রাম)-এর মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন মোঃ আবু বকর হোসেন (পাভেল)।

তিনি বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ আবু বকর হোসেন (পাভেল) হলেন আব্দুল মান্নান শিকদারের পুত্র। তাঁর পিতা ১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক সফল মেম্বার হিসেবে এলাকায় পরিচিত।
আগামী নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়ে তিনি এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
“উন্নয়নই আমাদের লক্ষ্য, সেবা দেওয়াই আমাদের অঙ্গীকার” — এই প্রত্যয় নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন মোঃ আবু বকর হোসেন (পাভেল)।