নিজস্ব প্রতিবেদক: শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষার কারিগর শিক্ষকরা ও তার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ শেখানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু সেই শিক্ষক ও শিক্ষার প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার করলে বা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে যারা এগিয়ে আসবে তারাই আবার শিক্ষা প্রতিষ্ঠান চালানো থেকে সরিয়ে আসবে।
সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার হচ্ছেন রাজধানীর জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস।
অপপ্রচারের বিষয়ে ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস জানান,একটি কুচক্রী মহলের নিজেদের স্বার্থের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনিবন্ধিত ভুঁইফোড় পোর্টালে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।