নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি, চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ *(IDAB)* -এর উদ্যোগে গতকাল ঢাকার গুলশানে অবস্থিত Bamboo Shoot Restaurant-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন DWL-এর Principal Architect Sajib Jahan এবং CCL Interior-এর CEO Saiful Islam Saron.

বৈঠকে উপস্থিত ছিলেন IDAB-এর প্রেসিডেন্ট ও Alcov-এর CEO Syed Quamrul Ahsan, Design Doctors-এর CEO Shafiul Islam, Design Source Architecture and Interior-এর Principal Interior Architect Mohammad Shariful Islam, Interior Concept & Design Ltd.-এর Founder & Chief Interior Designer IDr. Anamul Haque, Interior Studio-এর CEO Maruf Liaquat, Sara Interior-এর Managing Director Suman, Area Architects & Interior এর Founder & CEO Md Tayebur Rahman এবং My Kitchen-এর CEO Shawkat Imran Khan।

এছাড়াও অনুষ্ঠানের স্পন্সর Trustee Lamination-এর পক্ষে Managing Partner Ariful Islam এবং Mainuddin উপস্থিত ছিলেন।

গোলটেবিল বৈঠকে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতের বর্তমান অবস্থা, পেশাগত চ্যালেঞ্জ, বাজার পরিস্থিতি, শিল্পের শৃঙ্খলা, ডিজাইন পেশার মর্যাদা এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে No-Free Design Policy-কে সামনে রেখে ন্যূনতম ডিজাইন ফি এবং সাইট ভিজিট চার্জ নির্ধারণের প্রয়োজনীয়তা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন। এ বিষয়ে ইন্ডাস্ট্রিতে পেশাগত মান, ন্যায্য মূল্যায়ন এবং সুশৃঙ্খল চর্চা নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত প্রতিনিধিরা ঐকমত্য প্রকাশ করেন।

বৈঠকে ইন্টেরিয়র ডিজাইন সেক্টরের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং শিল্পের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইন্ডাস্ট্রির আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে ধারাবাহিকভাবে কাজ করা এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে গোলটেবিল বৈঠকটি সমাপ্ত হয়।

ইন্টেরিয়র ডিজাইন শিল্পের টেকসই উন্নয়ন, পেশাগত ঐক্য এবং একটি সুসংগঠিত ভবিষ্যৎ নির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।