মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছায় যাতায়াতের পথে  বেড়া দিয়ে অবরুদ্ধ করার চেষ্টা কালে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষরা বউ-শ্বাশুড়িকে শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করেছে বলে গুরুত্বর অভিযোগ উঠেছে।
রোববার রাত ১০টার দিকে উপজেলার রাড়ুলী গ্রামের সরদার বাড়ীতে এ ঘটনা ঘটেছ।

এদিকে উক্ত ঘটনাটায় আত্তাপ সরদারের স্ত্রী আহত সামছুন্নাহার (৫০) জানান, স্থানীয় গণি সরদার, মনিরুল সরদার, সবুজ সরদাররা দলবদ্ধ হয়ে রোববার রাতে তাদের চলাচলের পথে বেড়া দিতে থাকে। এ সময় সামছুন্নাহার ও মারুফা আক্তার ঘটনাস্থলে যেয়ে বাঁধা প্রদান করলে প্রতিক্ষরা বউমা মারুফা (২৫)’কে মারপিট করে শাড়ী ও ব্লাউজ ছিড়ে দিয়ে শ্লীলতাহানি করে এবং তার কাছে থাকা ৪২ হাজার টাকা কেড়ে নেয়।
আহতরা বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ বিষয়ে মারুফার স্বামী রেজাউল সরদার জানান, প্রতিপক্ষরা উদ্দেশ্যমুলক ভাবে তাদের সাথে এ ধরনের আচারণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত, থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে বলে জানান তিনি।
প্রতিপক্ষ গণি সরদার জানান, তাদের জায়গায় তারা বেড়া দিচ্ছিলো। তবে মারপিটের কথা অস্বীকার করেন তিনি।