মোঃ শরিফুল ইসলাম শাহ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেঙ্গাতলি বাজারের পূর্ব পাশে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে এক চোর আটক হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির চেষ্টা করার সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে রাখেন। পরে বিষয়টি চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাহমুদুন্নবী কে অবহিত করা হয়।
খবর পেয়ে থানায় দায়িত্বরত জরুরি পার্টির এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
পরে স্থানীয়দের কাছ থেকে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তির পরিচয় এবং তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।