মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে ১২৩ জন নারীর জরায়ু ও স্তন ক্যান্সার পরিক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদের সার্বিক নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় দিনব্যাপী উক্ত ১২৩ জন ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ভায়া ও সিবিই (জরায়ু ও স্তন ক্যান্সার) পরীক্ষা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার (ডিসি) ডাঃ মোঃ তানভীর আহমেদ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও ব্রাকের প্রতিনিধগণ।