দৈনিক জনতার কন্ঠস্বর ২৪ ডেক্স
মানবাধিকার প্রতিষ্ঠা এবং বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক সংস্থা “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)”-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন নাহরীন আসগার।
WHRO-এর চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ দায়িত্বে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হয়।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সঙ্গে জোটবদ্ধ নিবন্ধিত এমএস ৪৪৩১০ একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে WHRO কার্যক্রম পরিচালনা করছে। সংস্থার সর্বোচ্চ কার্যক্রম পরিচালনার স্বার্থে নাহরীন আসগারকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, WHRO-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকৌশলের সঙ্গে সমন্বয় রেখে দেশের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ ধর্ম, বর্ণ, গোত্র, জাতি ও উপজাতির নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন নাহরীন আসগার।
এ দায়িত্ব পালনে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংস্থার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, WHRO-এর দেওয়া তথ্য অনুযায়ী, সংস্থাটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্যাতিত ও নিপীড়িত মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে।