বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদরের সনদপ্রাপ্ত দলিল লেখকদের উদ্যোগে
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন,

১৯সে সে সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বাগেরহাট সদর উপজেলা মিঠাপুকুরপার এলাকায় দলিল লেখকের কার্যালয়ে দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গাফ্ফার শানুর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক শেখ ইকবাল হোসেন, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা কমিটির সাবেক সভাপতি শেখ আমজাদ হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ বাবলুর রহমান
আব্দুল হাই সহ আরো অনেকে,

এসময় উপস্থিত বক্তারা ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারের হস্তক্ষেপ কামনা করে তাদের দাবি তুলে ধরেন,

৭দফা,
১/দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যাুত করা যাবে না,
২/দলিল প্রতি দলিল লেখকদের সম্মানি ন্যূনতম ৫০০০টাকা করতে হবে
৩/জেলা ও থানা কমিটির সুপারিশ ব্যতীত কাউকে দলিল লেখার লাইসেন্স দেয়া যাবে না
৪/প্রত্যেকটি থানা ও জেলায় সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে
৫/দলিল সংক্রান্ত কোন মামলা হলে সে মামলায় দলিল লেখকদের আসামি করা যাবে না
৬/লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে পারবে না,,
৭/ দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দাবি করেন