মোঃ আরিফ হোসেন রাণীনগর উপজেলা প্রতিনিধি

নওগাঁ রাণীনগরের কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার মোজাফ্ফর হোসেনকে “ভুয়া কাজী“ হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কাজী বেলাল হোসেন। সোববার বেলা ১১টায় উপজেলা সদরের এছাহক টাওয়ারে এম এস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

লিখিত বক্তব্যে কাজী বেলাল হোসেন দাবি করে বলেন,অবৈধ কার্যক্রমের দায়ে গত ২০১১সালের ২০ফেব্রুয়ারী মোজাফ্ফর হোসেনের নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল হয়। এরপরআমি গত ২০১১ সালের ৬সেপ্টেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বিচার শাখা-৭ হইতে কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রির হিসেবে নিয়োগ প্রাপ্ত হই। পরে মোজাফ্ফর হোসেন হাইকোর্ট বিভাগে পর পর দুইবার রিট মামলা দায়ের করলেও গত ২০২১সালের ২২জুন হাইকোর্ট বিভাগের ২০নং কোর্টে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী এবং বিচারপতি মোঃ খায়রুল আলম উক্ত মামলা দুটি খারিজ করে দেন।