মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা
খুলনার পাইকগাছায় “হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘের” উদ্যোগে অসহায় দুই পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় পৌরসভাস্থ হিলফুল ফুজুল সংঘের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও সমাজসেবক এম এম আব্দুস সামাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী।
এছাড়াও মো: আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, মো: রফিকুল ইসলাম, মো: নুরুল আমিন পলাশসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অসহায় দুই পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য: হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।