আগৈলঝাড়া প্রতিনিধি

মাদারীপুর শহরের শান্তিনগর-কলাতলা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ রোজিনা আক্তার রোজা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানোয়ার হোসেন ও পুলিশ সদস্য সোহাগ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় রোজিনা আক্তার রোজার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোজিনা আক্তার কালকিনি উপজেলার কালিগঞ্জ এলাকার মৃত আল-আমিনের স্ত্রীপুলিশের দাবি, রোজিনা আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।