মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে দুই সন্তান, নগদ ৪০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে এক এনজিও কর্মীর সম্পর্কের অভিযোগ তুলে রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, শাখারপাড় গ্রামের ইতালি প্রবাসী রফিকুল শেখের স্ত্রী শ্যামলী বেগম (৩০) একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সময় এনজিও কর্মী ইমরান খানের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৪০ লাখ টাকা, স্বর্ণালংকার এবং দুই সন্তানকে নিয়ে শ্যামলী বেগম বাড়ি থেকে চলে যান। এ সময় এনজিও কর্মী ইমরান খানও তার সঙ্গে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রফিকুল শেখের পরিবারের দাবি, এর আগেও তার স্ত্রী প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

স্ত্রী ও সন্তানদের হারিয়ে এবং বিপুল পরিমাণ অর্থ-সম্পদ নিয়ে যাওয়ার ঘটনায় রফিকুল শেখ মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো