নিজস্ব সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামের প্রধান সড়কটি অবহেলিত ও কাঁচা অবস্থায় পড়ে রয়েছে,গ্রামীণ সড়কটিতে আজও কোনো ইটের ছোঁয়া লাগেনি।
কাঁচা ও কর্দমাক্ত রাস্তার কারণে নারাঙ্গল গ্রামের সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদায় রূপ নেয় ফলে রিকশা,ভ্যান কিংবা জরুরি প্রয়োজনের কোনো যানবাহন এই রাস্তায় চলতে পারে না।
শিক্ষার্থীদের ভোগান্তি গ্রামের দক্ষিন নারাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের স্কুল-কলেজ এতিমখানা শিক্ষক,শিক্ষার্থীরা,কাদাপানি পেড়িয়ে যাতায়াত করতে হয়,রাস্তা বেহাল হওয়ায় এলাকার কোনো মানুষ হঠাৎ গুরুতর অসুস্থ বা প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে,কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারে বা সদরে নিয়ে বিক্রি করতে পারেন না পরিবহন সংকটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন,
দীর্ঘদিন ধরে কলসকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নারাঙ্গল স্থানীয় বাসিন্দারা সড়কটি পাকাকরণ বা অন্তত এইচবিবি (ইটের সলিং)করার দাবি জানিয়েছে স্থানীয়রা।