মিনহাজুল ইসলাম  সুজন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খেজুরা ভরপাশা গ্রামের এক অর্ধ-বয়স্ক মহিলাকে পিটিয়ে ২টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে,এবং স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মোসাঃ হালিমা বেগম (৫৫), স্বামী- মোঃ কবির বিশ্বাস, পিতা- মৃত কলমদার আলী খান, সাং- খেজুরা, ৭নং ওয়ার্ড, ১১নং ভরপাশা ইউনিয়ন, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল।
অভিযুক্তরা হলেন- ১। মোঃ সুজন বিশ্বাস (৩০), ২। মোঃ সুমন বিশ্বাস (৩৪), ৩। মোসাঃ সাথী আক্তার (৩৮), সর্ব পিতা- মোঃ আবুল বিশ্বাস, সাং- খেজুরা ভরপাশা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮/১০/২০২৬ ইং তারিখ সকাল অনুমানিক ০৯:১০ ঘটিকায়, হালিমা বেগম তার নিজ বাড়ির সামনে ছিলেন। এসময় পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা লাঠি-সোটা নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় তার মুখে আঘাতে ২টি দাঁত ভেঙে যায় এবং তার কানে থাকা স্বর্ণের কানবালা, যার আনুমানিক মূল্য ১,২৫,০০০ টাকা, ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো আসামি ধরার জন্য ভুক্তভোগীর কাছেই টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হন নাই।
ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি করেছেন।ন