মানছুর রহমান জাহিদ, পাইকগাছা

খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK)।
গদাইপুর ইউপির বারসিক এনগেজ প্রকল্পের সিএসও সভা প্রধান ছন্দা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, গদাইপুর ইউপি সচিব মোঃ বেলাল হোছাইন, ইউপি সদস্য নাজমা বেগম, খুকু মনি বেগম, আবু হাসান, উপজেলা পিএসও সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ্, শিক্ষক হিমাংশু বিশ্বাস, কাজী শুভ, মনা দাস, রিপন দাস ও মধুবালা দাস।
এছাড়াও যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন অপরিকল্পিত পানি জমে থাকার কারণে এডিস মশার বংশবিস্তার বাড়ছে। তাই শুধু সরকার নয়, জনগণকেই সচেতন হতে হবে।