মানছুর রহমান জাহিদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার
গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড়ে অবস্থিত মেসার্স দেবী ফার্মেসী, মেসার্স ইমরান ফার্মেসী, মেসার্স রহিম ফার্মেসী ও মেসার্স রজিনা ফার্মেসীর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় খুলনা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ধারায় এ জরিমানা হয় বলে জানা যায়।