গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের নাপিতপাড়ায় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ অ্যাডভোকেট মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর মিয়া ও মোঃ শকু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুই দিনব্যাপী এ আয়োজনে পালাগান, লোকসংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পালাগান ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।