মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সার্বিক পরিস্থিতি ও সম্প্রতি বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম, এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন।
এছাড়াও সভায় হাসপাতালে কর্মরত বিভিন্ন ডাক্তার, সাংবাদিক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।