দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
৯ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিককে পেতে নিজ ধর্ম ছাড়লেন হিন্দু তরুণী, অতঃপর বিয়ে, প্রেমিক তামিম জেল হাজতে

২০

মোঃ মিনহাজুল ইসলাম সুজনবা কেরগঞ্জ (বরিশাল)

ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে ধর্ম পরিবর্তন করেছেন এক হিন্দু তরুণী। পরিবারের আপত্তি, সামাজিক নানা চাপ ও সমালোচনার মধ্যেও প্রেমের সম্পর্ককে বাস্তব রূপ দিতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম যুবককে বিয়ে করেছেন তিনি।

জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের বশির সরদারের ছেলে মো: তামিম হাসান ও পার্শ্ববর্তী গ্রাম ফলাঘরের প্রদীপ চন্দ্র সাহার মেয়ে প্রিয়ন্তী রানী সাহা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক হলেও তাদের মধ্যে ধর্ম ভিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে পরিবারকে না জানিয়ে দুজনই পালিয়ে যায়। পরে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নামে পরিচিত হন জান্নাতি ইসলাম নামে। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্থানীয় কাজীর মাধ্যমে গত ৩ মে ২ লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে সেই বিয়ের পরে বাসর ঘরের পরিবর্তে প্রেমিক তামিমের ঠাই হয়েছে জেল হাজতে। দুজনে পালিয়ে যাওয়ার পরে এই ঘটনায় তরুণী জান্নাতী ইসলামের পরিবার বাকেরগঞ্জ থানা একটি সাধারণ ডায়রি করলে গত বৃহস্পতিবার ওই তরুন তরুণীকে পুলিশ গ্রেফতার করলে তামিমকে জেল হাজতে পাঠানো হয়। আর ওই তরুণী জান্নাতি ইসলামকে মেডিকেলে পাঠানো হয়েছে
আলামত সংগ্রহের জন্য।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ তাদের ভালোবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন। তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নবদম্পতির দাবি ছিল তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই ঘটনায় প্রেমিক মো: তামিম হাসানের পিতা : বশির সরদার জানান, ছেলে মেয়ের সম্পর্কের বিষয়টি আমি যখন জানতে পারি তখন মেয়ের পরিবারকে আমি ঘটনাটি জানিয়েছি। আমিও কখনো চাইনি আমার ছেলে এভাবে পালিয়ে বিয়ে করুক। ছেলে মেয়ে উভয় প্রাপ্তবয়স্ক শুনেছি তারা নাকি বিয়েও করেছে। তবে এখন শুনতে পাচ্ছি পুলিশ গ্রেপ্তারের পরে আমার ছেলের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও অপহরণ মামলা করা হয়েছে। এখানে কোন অপহরণের ঘটনাই ঘটেনি। এই ধরনের মামলা আমার ছেলেকে ফাঁসানোর জন্যই করা হয়েছে।

এই ঘটনায় তরুণীর পরিবার জানান, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু থেকে মুসলমান করা হয়েছে। তাকে অপহরণ করে নেয়া হয়েছিল এজন্য আমরা মামলা দিয়েছি।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর নবদম্পতি সুখে-শান্তিতে সংসার করার কথা থাকলেও এই ঘটনাটি মেয়ের পরিবার মেনে নেয়নি। তারা উল্টো ছেলের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনর ঝর।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আদিল হোসেন জানান, থানায় সাধারণ ডায়রি হওয়ার পরে তরুণ তরুণীকে উদ্ধার করা হয়েছে। ছেলেটিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই তরুণীর পরিবার ছেলেটির বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেছে। আমরা মামলা গ্রহণ করেছি। এখন বিষয়টি আদালত দেখবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/09/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%9b/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১১

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১২

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৫

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৬

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

১৯

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

২০