দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৬ জুন ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

২৫

ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলতে গিয়েই ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) দেশটির সেরাভালে স্টেডিয়ামের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ, যার জোড়া গোলে নিশ্চিত হয়েছে স্মরণীয় এই জয়।

 

এই জয়ের মাধ্যমে দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। একই সঙ্গে বাংলাদেশ দলের নতুন প্রধান কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচও স্মরণীয় হয়ে থাকল।

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১১তম স্থানে থাকা সান মারিনোর বিপক্ষে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ কাগজে-কলমে এগিয়ে থাকলেও ইউরোপের পরিবেশ ও প্রতিপক্ষের মাঠে খেলা ছিল বড় চ্যালেঞ্জ। তবে ইতালির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিতে গ্যালারিতে ছিল বাংলাদেশেরই আধিপত্য। ফলে অ্যাওয়ে ম্যাচেও হোম ম্যাচের আবহ তৈরি হয়।

 

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও ১৭তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে বাংলাদেশ। তবে জামাল ভূঁইয়ার শট প্রতিপক্ষের রক্ষণভাগে আটকে যায়। দুই মিনিট পরই আসে কাঙ্ক্ষিত গোল। ডান প্রান্ত থেকে শেখ মোরসালিনের নিখুঁত ক্রসে উড়ন্ত হেডে বল জালে জড়ান তপু বর্মণ। ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম গোল।

 

তবে বাংলাদেশের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে ফিলিপ্পো বেরার্দির পাস পেয়ে গোল করেন নিকোলাস জিকোপেত্তি। গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৩৭তম মিনিটে সাদ উদ্দিন গোলরক্ষকের মুখোমুখি হয়েও বল পোস্টের ওপর দিয়ে পাঠালে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া হয়। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন আনেন কোচ থমাস ডুলি। একসঙ্গে তিনটি পরিবর্তন করে দলকে আরও আক্রমণাত্মক করে তোলেন তিনি। অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে মাঠে নামেন শমিত সোম। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

নিয়মিত সময়ের ৮৬তম মিনিটে আসে ঐতিহাসিক জয়ের মুহূর্ত। হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের ভলি সান মারিনোর বক্সে পৌঁছালে তপু বর্মণ আলতো হেডে বল জালে পাঠান। নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই ইউরোপীয় প্রতিপক্ষকে হারিয়ে দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক মাইলফলক স্পর্শ করল হামজা চৌধুরী, তপু বর্মণদের বাংলাদেশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/06/%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে গোল্ডকাপ ফুটবলের মেগা ফাইনাল: প্রতিমন্ত্রী ও এমপির উপস্থিতিতে লক্ষাধিক দর্শকের উপচে পড়া ভিড়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

১০

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১২

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১৩

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৫

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৬

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৭

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৮

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

২০