দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৬ জুন ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে গোল্ডকাপ ফুটবলের মেগা ফাইনাল: প্রতিমন্ত্রী ও এমপির উপস্থিতিতে লক্ষাধিক দর্শকের উপচে পড়া ভিড়

২০

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

​কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব ফুটবল উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এই জমকালো ফাইনাল ম্যাচটি সশরীরে উপস্থিত থেকে উপভোগ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং খেলার উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।

​ভিআইপি অতিথিদের পাশাপাশি এই ম্যাচ ঘিরে সাধারণ মানুষের মাঝে তৈরি হয় ব্যাপক সাড়া। কটিয়াদী ছাড়াও নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় লক্ষাধিক দর্শকের সমাগমে দুপুরের পরপরই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় বহু দর্শককে গাছে উঠেও খেলা উপভোগ করতে দেখা গেছে। মাঠজুড়ে ফুটবলপ্রেমীদের গগনবিদারী উল্লাস আর বিপুল এই ভিড় সামাল দিতে পুলিশ প্রশাসনকেও বেশ হিমশিম খেতে হয়।

​ট্রাইব্রেকারে বোয়ালিয়া চ্যাম্পিয়ন
​আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া পাপ্পু ক্রীড়াচক্রের আয়োজনে মাসব্যাপী চলা ‘৩৩তম লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর এই ফাইনাল ম্যাচটিতে টানটান উত্তেজনা বিরাজ করছিল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বোয়ালিয়া ফুটবল একাডেমি ও বেতাল ছুবেজ্জামান একাদশ—উভয় দলই নাইজেরিয়া ও উগান্ডার একঝাঁক বিদেশি ফুটবলার এবং দেশের জাতীয় দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে।

​নির্ধারিত ৯০ মিনিটে মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ফলাফল নির্ধারণের জন্য ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। চরম উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে বেতাল ছুবেজ্জামান একাদশকে ১-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালিয়া ফুটবল একাডেমি।

খেলা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক বিজয়ী দলের হাতে জমকালো গোল্ডকাপ ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন।

​প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের কষ্ট লাঘবের আশ্বাস দিয়ে বলেন, “দর্শকদের সুবিধার্থে ঐতিহাসিক জর্জ ইনস্টিটিউট মাঠটিকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হবে।” আগামী বছরের টুর্নামেন্ট শুরুর আগেই এই কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

​প্রতিমন্ত্রী আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে খেলাধুলার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খেলাধুলার মাধ্যমেই একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। নতুন কুঁড়ি ক্লাবের মাধ্যমে দেশজুড়ে উদীয়মান খেলোয়াড় তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সরকার এ বিষয়ে সবসময় আন্তরিক সহযোগিতা করবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/06/%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে গোল্ডকাপ ফুটবলের মেগা ফাইনাল: প্রতিমন্ত্রী ও এমপির উপস্থিতিতে লক্ষাধিক দর্শকের উপচে পড়া ভিড়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

১০

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১২

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১৩

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৫

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৬

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৭

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৮

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

২০