দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৩ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারনের অভিযোগ -মাজারের খাদেম গ্রেফতার

৪০

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি :- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক মাজার খাদেমকে গ্রেফতার করেছে পুলিশ।

বিদেশে পালানোর চেষ্টাকালে মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া শাহ আজম প্রান্ত পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবের গ্রামের বিশ্ব রাহে রাজ ভাণ্ডার দরবার শরিফের খাদেম বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল রহমান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত প্রান্ত তার চাচাত দেবর হওয়ায় পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে প্রান্ত ওই গৃহবধূকে নিজের ঘরে ডেকে নেয়। পরে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী প্রতিবাদ বা চিৎকার করার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। পাশাপাশি ঘটনা প্রকাশ করলে সংসার ভেঙে যাবে এবং সামাজিকভাবে অপমানের মুখে পড়তে হবে—এমন ভয় দেখিয়ে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/13/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১১

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১২

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৫

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৬

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

১৯

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

২০