দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৭ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ এ্যাড,জালাল উদ্দিন এমপিকে সংবর্ধনা

২৬

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় সংসদ সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কলেজের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক জামাল। এ সময় প্রধান অতিথিকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন কলেজের উপাধ্যক্ষ মো. আহসানুল হক।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. আরিফুর রহমান এবং সৈয়দা চায়না জালাল।

পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নেছা খান সোমার যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ও কামাল উদ্দিন (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মনছুরুল হক কচি, মো. মজিবুর রহমান জিয়া ও এমদাদুল হক মাসুদ।

এছাড়াও বক্তব্য রাখেন, কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোবারক হোসেন, সাবেক শিক্ষার্থী মোছা. জোসনা আক্তার, অভিভাবক মো. হাসিম উদ্দিন বিএসসি এবং বর্তমান শিক্ষার্থী মেহেরুন নেছা রুপু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, মো. এরফান উদ্দিন মাস্টার ও এমদাদুল হক বুলু, উপজেলা কৃষক দলের সভাপতি শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ, যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে কলেজের ৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজ কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/17/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a7%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১১

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১২

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৫

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৬

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

১৯

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

২০