নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশখাইল্যা ঝিরিতে দুইটি এস্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে সাবাড় করে দিয়েছে মোঃ লোকমান। পাহাড় কেটে প্রায় ১০একর প্রথম শ্রেণী সমতল ভূমি প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপরে ১৮ মে লামা উপজোলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেছে মোঃ ওসমান গণি।
এ ঘটনায় পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ ওসমান গনি।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,, বিবাদী মোঃ লোকমান যৌথ মালিকানাধীন পাহাড়ি জমিতে বেআইনিভাবে পাহাড় কেটে সমতল করার কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, ২০২৭ সালে নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে প্রায় ১০ একর পাহাড়ি জমি কেটে ফেলা হয়েছে। এতে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে ভূমিধস, মাটিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, পাহাড় কাটার ফলে এলাকার প্রাকৃতিক বৃক্ষ, ঝিরি, জলধারা ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে খরা, পানি সংকট ও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ইটভাটা স্থাপন করা হলে বায়ু দূষণ, কালো ধোঁয়া ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করা হয়।
আবেদনকারী প্রশাসনের কাছে জরুরি তদন্তের মাধ্যমে অবৈধ পাহাড় কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন