দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৯ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসত ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

৩৩

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘর থেকে হালিমা (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া এলাকার একটি বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা উপজেলার মান্দারকান্দি গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহত ওই নারী হাঁটা-হাঁটি শেষ করে ঘরে এসে শুয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁর ছোট মেয়ে শিউলী আক্তার সকালের নাস্তা খাওয়ার জন্য ডাকতে যান। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাঁর চিৎকার ও কান্নায় আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বড় মেয়ে সোমা আক্তার দাবি করেন, আমার মায়ের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁর মুখে কালো দাগ এবং রক্তক্ষরণের চিহ্ন ছিল। আমাদের চাচা আব্দুল হাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। আমাদের ধারণা, এই বিরোধের জেরেই এমন ঘটনা ঘটানো হয়েছে।”

আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ইউসুফ আলী মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এরপর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. আরিফুর রহমান বলেন, “এ ঘটনায় নিহতের ছোট মেয়ে শিউলী আক্তার বাদী হয়ে তাঁর চাচাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/19/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১১

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১২

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৫

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৬

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

১৯

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

২০