দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৯ মে ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

২৯

কোটালীপাড়া প্রতিনিধি:কামরুল হাসান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা”।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে কোটালীপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও ফিতা কেটে উপজেলা পর্যায় মেলার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান মোল্যা., খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুমি সহকারি কর্মকর্তাবৃন্দসহ সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ বলেন, মেলায় আগত নাগরিকরা বিভিন্ন ধরনের আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন। ই-নামজারির আবেদন গ্রহণ। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন। গণশুনানি ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।
মেলায় প্রচারণায় বলা হয়, “খতিয়ান, ভূমিকর, মিউটেশন অনলাইনেই সব হয়; অনিয়ম ও হয়রানির আজ হয়েছে সম্পূর্ণ পরাজয়।”

এছাড়াও“হয়রানিমুক্ত মিউটেশন ও স্বয়ংক্রিয় হোল্ডিং ব্যবস্থা, নিরাপদ হোক আপনার জমির মালিকানা -এই স্লোগানও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোটালীপাড়ার সর্বস্তরের নাগরিকদের ভূমিসেবা মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

# কামরুল হাসান , 19.05.2026

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/19/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১১

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১২

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৫

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৬

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

১৯

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

২০