দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ মে ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা

২৯

খান মেহেদী :- চীন সরকারের বিশেষ আমন্ত্রণে ১০ দিনের এক রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ সদস্যের এক তরুণের প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ১৪ মে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই আমন্ত্রণ জানান। সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক তালিকা থেকে তরুণ নেতাদের এই সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

দূতাবাসের তথ্য অনুযায়ী, বিএনপির এই তরুণ ও ছাত্রনেতাদের গুরুত্বপূর্ণ সফরটি আগামী ৪ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে। সফরকারী এই প্রতিনিধি দলে বিএনপির বিভিন্ন স্তরের ২০ জন সম্ভাবনাময় তরুণ ও ছাত্রনেতা স্থান পেয়েছেন।

তালিকায় স্থান পাওয়া ছাত্রনেতারা হলেন— মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মালুম, জহিরুল ইসলাম, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং মো. মঞ্জুরুল আলম। তালিকায় আরও রয়েছেন— আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লেখা চিঠিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, সফরকালে বাংলাদেশের এই তরুণ প্রতিনিধি দলটি চীনের ঐতিহাসিক চংকিং ও আধুনিক সাংহাই শহর পরিদর্শন করবে। সফর চলাকালীন তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের শাসন ও প্রশাসনিক ব্যবস্থা—সহ দেশটির বিভিন্ন চোখধাঁধানো উন্নয়ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এর পাশাপাশি সফরকে ফলপ্রসূ করতে প্রতিনিধি দলের সদস্যরা চীনের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থিংক ট্যাংকের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মতবিনিময় সভায় অংশ নেবেন। এই সফরের আন্তর্জাতিক যাতায়াতের বিমান ভাড়া, স্থানীয় আবাসন, খাওয়া-দাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াতসহ যাবতীয় সমস্ত ব্যয়ভার চীন সরকার বহন করবে বলে দূতাবাসের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/26/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১১

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১২

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৫

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৬

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

১৯

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

২০