দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৬ জুন ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল

৪৭

ঝালকাঠি প্রতিনিধি

সুশাসনের জন্য নাগরিক- সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদ ও সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইসমাঈল মুসাফির।

এরপর দুপুর ১২টায় দ্বিতীয় অধিবেশনে সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির বার্ষিক পরিকল্পনা নির্ধারণ করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার। এছাড়া সুজনের উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন জেলা কমিটির সম্পাদক ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা সভাপতি কবি জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে গৃহীত বার্ষিক পরিকল্পনাগুলো জেলা ও সব পর্যায়ের কমিটি বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমেই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ অক্টোবর সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সুজনের ঝালকাঠি জেলা স্থগিত করা হয়। এরপর আজ নতুন জেলা কমিটি গঠন করা হলো।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/06/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BF-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

নওগাঁয় বেলার সচেতনতামূলক প্রচারণা: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ

জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারে

ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে

পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে

১৯৫ সিসি ক্যামেরা বিকল অপরাধীদের জন্য ‘উন্মুক্ত’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়

হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে?

১০

চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান

১১

অবৈধ মাটি খনন ও পুকুর ভরাট: অভিযান চালিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন

১২

দিনাজপুরের সিপাহী পাড়ায় সিলিন্ডার থেকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবার

১৩

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

কটিয়াদীতে রক্তদান সমিতির বিশ্ব রক্তদাতা দিবস পালন, ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়

১৫

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১৬

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

১৮

ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

১৯

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

২০