দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১৪ জুন ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

১৯

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাট। সে কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। মাতৃত্বকালীন সেই ছুটি কাটিয়ে এবার তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার তার ফেরাটা একটু ভিন্ন। নিজেকে আর সিনেমায় সীমাবদ্ধ রাখছেন না এ অভিনেত্রী। নজর দিয়েছেন ওটিটি কনটেন্টেও। প্রথমবার কোনো ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা।

কারণ, বর্তমান সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো শিল্পীদের জন্য দারুণ সুযোগ তৈরি করছে। মা হওয়ার পর এখন তিনি এমন চরিত্র খুঁজছেন, যা তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এ ছাড়াও নতুন সিনেমার বিষয়েও ভাবছেন তিনি।

জানা গেছে, ক্যাটরিনা নতুন নতুন গল্পের চিত্রনাট্য পড়া এবং বাছাই করা শুরু করেছেন। তিনি খুব ভেবেচিন্তে তার পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত নেবেন। ২০২৭ সালের শেষ দিকে তিনি তার নতুন সিনেমা বা অন্য কোনো প্রকল্পের শুটিং শুরু করতে পারেন। কোনো কাজেই তাড়াহুড়া করতে চান না এ অভিনেত্রী। তার ভক্তরা এখন বড় পর্দা কিংবা ওটিটি— যেকোনো মাধ্যমে তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

২০২৪ সালে মুক্তি পায় ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে ছিলেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। এর পর থেকে তিনি আলোচনা এবং গণমাধ্যম থেকে কিছুটা দূরেই ছিলেন। ক্যাটরিনা ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘এক থা টাইগার’– এর মতো ব্লকবাস্টার সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত।

উল্লেখ্য, ২০২১ সালে ক্যাটরিনা আর ভিকি কৌশল বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পুত্রের নাম রেখেছেন বিহান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/14/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

শান্তির ঠিকানা দিলেন প্রভা

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

১০

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে আটকে রেখে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১১

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

১২

খুলনায় মসজিদে নামাজের সময় এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৩

রংপুরের তারাগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ !

১৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত- ৫

১৬

তারাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইকরচালী উচ্চ বিদ্যালয়ে চারা রোপণ

১৭

জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেলেন ডা: ফারুকী

১৮

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

১৯

পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক।।ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে উদ্ধার

২০