দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
৭ জুন ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় চিকিৎসাসেবা

৪২

শেরপুর প্রতিনিধি

শেরপুরে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি ও মোবাইলের লাইট জ্বালিয়ে জরুরি বিভাগের চিকিৎসাসেবা সচল রাখা হয়।

জানা গেছে, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকটের কারণে পুরুষ ও নারী ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তির শিকার হন। রোগী ও তাদের স্বজনরা এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপর দীর্ঘ সময় ধরে হাসপাতাল অন্ধকারে ডুবে থাকে। এতে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সীমিত সুবিধার মধ্যেও সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত আলো ও বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না বলে সংশ্লিষ্টরা জানান।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী জসিম বলেন, ‘আমরা চিকিৎসা নিতে নকলা হাসপাতালে এসেছি, কিন্তু এখানে এসে দেখি ভয়াবহ অবস্থা। অনেক সময় ধরে বিদ্যুৎ নেই, বাথরুমে পানিও নেই। অন্ধকারে বসে থাকতে হচ্ছে, দেখার মতো কেউ নেই।’

আরেক রোগী বলেন, ‘হাসপাতালে খাবারের ব্যবস্থা নেই, বিদ্যুৎ থাকে না। চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছি। অনেকক্ষণ ধরে বিদ্যুৎ নেই।’

হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. সাগর সাহা বলেন, ‘আমাদের হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। মোমবাতি জ্বালিয়ে জরুরি বিভাগে রোগীদের সাপোর্ট দিতে হয়েছে। এখনও ইমারজেন্সিতে বিদ্যুৎ নেই। তিনতলায় পুরুষ ও নারী ওয়ার্ডে বিদ্যুৎ খুবই দুর্বল। ভোল্টেজ ঠিক নেই। ৫০ শয্যার হাসপাতালে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি রয়েছেন। অনেক রোগী মেঝেতেও অবস্থান করছেন।’

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘এটি হয়তো লোডশেডিংয়ের কারণে হয়েছে।’ বিকল্প ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আইপিএস ও জেনারেটর দুটোই নষ্ট।’

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি অফিস টাইমে যোগাযোগ করতে বলে ফোন কেটে দেন।

শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, ‘বিদ্যুৎ না থাকার বিষয়টি আমার জানা ছিল না। জেনারেটর ঠিক আছে কিনা তাও নিশ্চিত নই। বিষয়টি দেখা হচ্ছে, খুব শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

পরে মধ্যরাতে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর রাত ১টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এ সময় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা (আইপিএস/জেনারেটর) সচল করার বিষয়ে গণমাধ্যমকর্মীদের আশ্বাস দিয়েছেন তিনি

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/07/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে

পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে

১৯৫ সিসি ক্যামেরা বিকল অপরাধীদের জন্য ‘উন্মুক্ত’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়

হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে?

চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান

অবৈধ মাটি খনন ও পুকুর ভরাট: অভিযান চালিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন

দিনাজপুরের সিপাহী পাড়ায় সিলিন্ডার থেকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবার

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কটিয়াদীতে রক্তদান সমিতির বিশ্ব রক্তদাতা দিবস পালন, ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়

১১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

১৪

ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

১৫

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

শান্তির ঠিকানা দিলেন প্রভা

১৮

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

১৯

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০