দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, এক ব্যক্তির কারাদণ্ড

৪২

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন ২০২৬) ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের উজান বৈলর এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে লুৎফর রহমান মিলন (৩৫), পিতা- আব্দুল লতিফ মন্ডলকে আটক করা হয়।

জানা যায়, বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ঘটনার বিষয়ে অভিযোগের বিবরণ উল্লেখ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পরবর্তীতে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ত্রিশাল থানার মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে ত্রিশাল থানা পুলিশ এবং বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য খামার বা অন্য কোনো উপায়ে সরকারি রাস্তা ও সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল কিংবা ক্ষতিসাধনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/10/%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে

পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে

১৯৫ সিসি ক্যামেরা বিকল অপরাধীদের জন্য ‘উন্মুক্ত’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়

হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে?

চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান

অবৈধ মাটি খনন ও পুকুর ভরাট: অভিযান চালিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন

দিনাজপুরের সিপাহী পাড়ায় সিলিন্ডার থেকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবার

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কটিয়াদীতে রক্তদান সমিতির বিশ্ব রক্তদাতা দিবস পালন, ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়

১১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

১৪

ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

১৫

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

শান্তির ঠিকানা দিলেন প্রভা

১৮

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

১৯

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০