নওগাঁ প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

৩৩

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) নওগাঁ শহরের চকএনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করেছে গবেষণা প্রতিষ্ঠান বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ)।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সোবহান, নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি, সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, “রক্ত এমন একটি উপাদান, যা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। একজন স্বেচ্ছায় রক্তদাতার দান করা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও সক্ষম ব্যক্তিদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত।”

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি বলেন, “সমাজে নিরাপদ রক্তের চাহিদা পূরণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে সামাজিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশ্ব রক্তদাতা দিবসে সবাইকে রক্তদান সম্পর্কে সচেতন হওয়ার এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, “এখন যৌবন যার, রক্তদানের শ্রেষ্ঠ সময় তার। আমরা ১৮ তম জন্মদিনকে রক্তদানের মাধ্যমে স্মরণীয় করে রাখার ট্রেন্ড চালু করছি। স্কুল শিক্ষার্থীদের উৎসাহিত করছি, তারা যেন ১৮ তম জন্মদিন থেকেই রক্তদান শুরু করে।”

নওগাঁ ব্লাড সার্কেলের নারী সমন্বয়ক সাদিয়া আফরিন বলেন, , “আমাদের সমাজে নারীদের রক্তদান নিয়ে নানা রকম সামাজিক ট্যাবু, ভুল ধারণা আর অমূলক শঙ্কা প্রচলিত রয়েছে। শারীরিক দুর্বলতা বা রক্তশূন্যতার ভয়ে অনেক নারীই রক্তদানে পিছিয়ে থাকেন। তবে চিকিৎসাবিজ্ঞান ও সচেতনতা বৃদ্ধির ফলে এই বৃত্ত ভাঙতে শুরু করেছে। বোন, মা কিংবা ঘরের নারীরা যখন রক্তদানের এই মহৎ মিছিলে শামিল হন, তখন তা কেবল একজন রোগীর প্রাণ বাঁচায় না, বরং পুরো সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। নারীদের এই অংশগ্রহণ রক্তদানের আন্দোলনকে আরও সমৃদ্ধ ও মানবিক করে তুলছে।”

স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মাদ ফরহাদ আলম, সুলতান শাহরিয়া শাফি, মো. সোহানুর আমিন, সাদিয়া আফরিন, নির্জন দাস, মীর রাগীব মাসুম, মো. রাকিব হোসেন, নূর মোহাম্মদ রাফি, মো. মোমিনুল ইসলাম সিহাব, মো. তাসিক-উল-হাসান প্রমুখ।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিনামূল্যে ব্লাড গ্রুপিং সেবা নেন। রক্তদান সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে আঠারো তম জন্মদিনেই শিক্ষার্থীদের রক্তদানের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা, দূর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ তারুণ্যের ইতিবাচক বিকাশে কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/14/%E0%A6%A8%E0%A6%93%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

শান্তির ঠিকানা দিলেন প্রভা

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

১০

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে আটকে রেখে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১১

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

১২

খুলনায় মসজিদে নামাজের সময় এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৩

রংপুরের তারাগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ !

১৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত- ৫

১৬

তারাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইকরচালী উচ্চ বিদ্যালয়ে চারা রোপণ

১৭

জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেলেন ডা: ফারুকী

১৮

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

১৯

পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক।।ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে উদ্ধার

২০