দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১৪ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

৩৬

বরগুনায় একদিনে পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার, একজন গণপিটুনিতে আরও দুজনের মৃত্যু ঘিরে নানা রহস্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক সময়ে বরগুনা জেলায় একের পর এক অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। পুলিশ বলছে, প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) বিকাল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামের এক যুবক নিহত হন। নিহত কালু ওই এলাকার সোনা বিশ্বাসের ছেলে। তিনি ‘কালু বাহিনী’র প্রধান ও চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও মাদক মামলা রয়েছে।

মাত্র দুই থেকে তিনদিন আগে জেল থেকে জামিনে বের হয়ে কালু স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী একজোট হয়ে তাকে ধাওয়া করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশ থেকে মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী পারভীন আক্তারের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

এছাড়া বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামে স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়ের জেরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেলেও নিহতের বোন নাফিজা একে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।

অন্যদিকে শনিবার (১৩ জুন) বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের নলী এলাকার নিজ বাসা থেকে সালেহা বেগম (৯৩) নামের এক বৃদ্ধার লাশ এবং একইদিন সকালে বামনা উপজেলায় চাচার বাসা থেকে আবীর (১৭) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয় জানতে চাইলে বরগুনা পুলিশ সুপার কুদরত-ই-খুদা তিনি জানান, গত কয়েকদিনের ঘটনাগুলো পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। জেলা পুলিশ, ডিবি, সিআইডি এবং র‍্যাবের সদস্যরা সমন্বিতভাবে মাঠে কাজ করছেন। প্রাথমিকভাবে যেসব ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে, তার পেছনে কোনো হত্যাকাণ্ডের মোটিভ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

তিনি আরও জানান, জেলায় শান্তি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সম্পূর্ণ তৎপর রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/14/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A7%AB-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

শান্তির ঠিকানা দিলেন প্রভা

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

১০

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে আটকে রেখে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১১

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

১২

খুলনায় মসজিদে নামাজের সময় এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৩

রংপুরের তারাগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ !

১৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত- ৫

১৬

তারাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইকরচালী উচ্চ বিদ্যালয়ে চারা রোপণ

১৭

জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেলেন ডা: ফারুকী

১৮

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

১৯

পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক।।ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে উদ্ধার

২০